চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে বেইজিং ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কমপ্লেক্স ঝংনানহাইয়ে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন ট্রাম্প। সেখানে তিনি শি জিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক ও ব্যক্তিগত আলোচনা করেন।
বৈঠক শেষে ট্রাম্প বেইজিং বিমানবন্দরে পৌঁছে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিমানবন্দর পর্যন্ত ট্রাম্পকে এগিয়ে দেন। বিমানবন্দরে তার জন্য লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় কয়েক ডজন স্কুলশিক্ষার্থী যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে একসঙ্গে বিদায় স্লোগান দেয়। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
