১১ বছর পর ফিরছে ব্যাডমিন্টন লীগ

১১ বছর পর ফিরছে ব্যাডমিন্টন লীগ

ফন্ট সাইজ:

দীর্ঘ ১১ বছর পর আজ কোর্টে গড়াতে যাচ্ছে ব্যাডমিন্টন লীগ। সকাল ১০টায় যুব ্র ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক লীগের উদ্বোধন করবেন। ২২শে এপ্রিল ২০১৫ সালে সবশেষ প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ কোর্টে গড়ায়।

সেই আসরে ৯ দল নিয়ে টুর্নামেন্ট শুরু হলেও এবারের লীগে খেলবে ৭ দল। লীগে দল গড়ার কথা থাকলেও শেষ সময়ে নাম সরিয়ে নেয় বসুন্ধরা কিংস, আহবান ক্লাবও এবার অংশ নিচ্ছে না।
লীগে প্রতিটি ক্লাব দুইজন করে বিদেশি খেলোয়াড় নেয়ার সুযোগ পেয়েছে। দুইজনের একজন নারী ও একজন পুরুষ শাটলার দলভুক্ত করতে পারবে ক্লাবগুলো।

তবে কোনো ক্লাবই কোনো নামি শাটলারকে দলভুক্ত করেনি। ভারতের প্রথম সারির শাটলাররাও এ লীগে খেলতে অনাগ্রহী। ফলে তুলনামুলক মাঝারি মানের বিদেশি শাটলার দেখা যেতে পারে এবারের লীগে। গুলশান ক্লাবের হয়ে এবারের লীগে খেলবেন আল আমিন জুমার, গৌরব সিং, তানবীর, নাসিমা,পৃথা ও ঊর্মি আক্তারের মতো পরিচিত মুখ। এ দল নিয়ে লীগে চ্যাম্পিয়ন হতে চান জুমান। গতকাল মানবজমিনকে তিনি বলেন, ‘লীগটা মাঠে গড়াবে বলেই হ্যাপী। আমাদের যথেষ্ট শক্তিশালী দল হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কোর্টে নামবো।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন