ঈদযাত্রায় চলবে বিআরটিসির ‘ঈদ স্পেশাল’

ঈদযাত্রায় চলবে বিআরটিসির ‘ঈদ স্পেশাল’

ফন্ট সাইজ:

ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি। আগামী ২৩ মে থেকে এসব বাস চালু হবে। আগাম টিকেট বিক্রি হবে ১৭ মে থেকে। বৃহস্পতিবার বিআরটিসির জনসংযোগ দপ্তর এসব তথ্য জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিসি বলেছে, কোরবানির ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পাবেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন