বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকার কার্যক্রম খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন বিষয়ের সুফল নিয়ে গাজীপুরে প্রেস ব্রিফিং করা হয়েছে। বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নাজিরের সভাপতিত্বে জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন বক্তব্য রাখেন। প্রধান অতিথি অগ্রাধিকার কার্যক্রমের যেগুলো চালু হয়েছে সেগুলোর অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার উল্লেখ করেন তিনি।
