চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম হুজুর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার সকালে সাড়ে ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৮-নং ওয়ার্ড় জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম উপজেলার চরম্বা ইউনিয়নের চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপার ছিলেন।
তিনি ৫ সন্তানের জনক, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত বলে জানা যায়। এ ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ শাহ আলম ও সকিনা বেগমকে হাসপাতালে নেয়া হয়েছে। হামলাকারীরা হলো-নিহতের চাচাতো ভাই মোহাম্মদ হারুন ও মোহাম্মদ শামসু ও প্রবাসী নুরুল হকের ছেলে মো. আধন। লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এ ঘটনায় শামসু নামে একজনকে আটক করা হয়েছে।
