মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন চীন সফরের মূল আলোচ্য বিষয় হবে বাণিজ্য। তবে ইরান যুদ্ধ নিয়ে দীর্ঘ আলাপ হবে এমনটাও জানিয়েছেন তিনি। চীন সফর শুরু করার আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প।
ট্রাম্প বলেন, আমি বলবো না ইরান আলোচনায় থাকবে না, সৎভাবে বলছি। কারন ইরান আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিজের বন্ধু বলে দাবি করে বলেন, আশা করে আপনারা ভালো কিছু দেখতে পাবেন। তবে ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সতর্ক করে দিয়ে বলেন, হয় আমরা একটা চুক্তি করবো অথবা আমরা তাদের নিশ্চিহ্ন করে দিবো। যেকোনভাবেই হোক আমরা জিতবো।
চলমান যুদ্ধবিরতি নিয়ে তিনি বলেন, বেইজিং এ যাওয়ার পথে আমি এটি নিয়ে চিন্তা করবো। সময়সীমা হিসেবে আগামী কিছু মুহূর্ত উল্লেখ করে তিনি বলেন, দেখা যাক কি হয়।
