আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন ৩ জন প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন মাগফুর রহমান শেখ, ড. মোহাম্মদ অলি মিয়া, ব্যারিস্টার রাফিউল ইসলাম। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ নতুন ৩ জন প্রসিকিউটরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুসারে ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য এই তিন জনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নিয়োগ প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে, মাগফুর রহমান শেখ কে ডেপুটি অ্যার্টনী জেনারেল পদমর্যাদায়, ড. মোহাম্মদ অলি মিয়া এবং ব্যারিস্টার রাফিউল ইসলাম কে সহকারী অ্যাটর্নী জেনারেল পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
