বাংলাদেশের লাগবে ৭ উইকেট, পাকিস্তানের ১৫২ রান

বাংলাদেশের লাগবে ৭ উইকেট, পাকিস্তানের ১৫২ রান

ফন্ট সাইজ:

মিরপুর টেস্টের শেষ দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষ। শেষ সেশনের আগে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩১ ওভারে ৩ উইকেটে ১১৬ রান। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ১৫২ রান। বাংলাদেশের লাগবে ৭ উইকেট।

ব্যক্তিগত ফিফটি তুলে ৬৬ রানে অপরাজিত আবদুল্লাহ ফজল। অভিষেকে দুই ইনিংসেই ফিফটি হাঁকালেন এ পাকিস্তান ব্যাটার। ২১ রানে তাকে সঙ্গ দিচ্ছেন সালমান আলী আগা। টাইগারদের হয়ে ১ উইকেট করে নিয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

এর আগে ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে পাকিস্তানের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রানের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন