ইসরাইলের হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত

ফন্ট সাইজ:

লেবাননে ইসরাইলের বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন শরিফুল ইসলাম ও নাহিদুল ইসলাম।

বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক শোকবার্তায় জানানো হয়, সোমবার (১১ মে) বেলা ১২টার দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়াহর বেদনাইল এলাকায় তাদের বাসস্থানে ইসরাইলের বিমান হামলায় তারা নিহত হন।

নিহত শরিফুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলার সদরে ভালুকা চাঁদপুরে অবস্থিত। তার পিতার নাম আজগর আলী এবং মায়ের নাম আঞ্জেরা খাতুন। অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়ি একই জেলার আশাশুনি গ্রামে। তার পিতার নাম আবদুল কাদের এবং মায়ের নাম রহিমা খাতুন।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিহত দুই প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
দূতাবাস জানায়, বর্তমানে নিহতদের মৃতদেহ নাবাতিয়াহ নাবিহ বেরি হাসপাতালে রাখা হয়েছে।

ট্যাগসমূহ:

Mozammel

২৮ দিন আগে

আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন, আমীন।

মন্তব্য করুন