সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের শ্রী শ্রী বামজঙ্ঘা পীঠ মহাশক্তি কালী মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়। মানিক লাল দাসের সভাপতিত্বে এবং প্রতাপ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন অশোক চন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নারায়ণ পুরকায়স্থ ফনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক প্রাণেশ দেব, যুগ্ম আহ্বায়ক বাপ্পু দত্ত, সিলেট জেলা কমিটির সদস্য ঝলক আচার্য্য ও অঞ্জন রাম দাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ কানাইঘাট উপজেলা ও পৌর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা বিশ্বজিৎ রায়, দয়াময় দাস, ডা. মানিক রায়, বাবুল মোহন দাস, শ্যামল কুমার দাস, প্রদীপ কুমার চন্দ, বিকাশ চন্দ্র দাস, রবীন্দ্ররাম দাস, বিধান চৌধুরী, সুজন রাম দাস, কানু মোদী, বিপিসি ছত্রি, পীযূষ রেমা, সিএস নেবুল রুহি দাস, রিপন চন্দ্র দাস, দীলিপ কৈরী, রঞ্জু দাস, বিনয় রঞ্জন দাস, স্বপ্ন বাউরি, নারায়ণ চন্দ্র দাস এবং জয়ন্ত দাস।
