গাজীপুরের কালীগঞ্জের বেরুয়া এলাকার আবদুল্লা এগ্রো ফুড কোম্পানিতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল মধ্যরাতে অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিপুল পরিমাণ মালামাল জব্দ এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।
গাজীপুর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে পূর্বাচল সিপিসি-৩, র্যাব-১ এর মেজর রবিউল আলম, ভোক্তা অধিকার এবং বিএসটিআই সেনেটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট দপ্তরের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেয়া হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণ এবং শিশুখাদ্য অনুমোদন ছাড়া তৈরি এবং বিভিন্ন কোম্পানি পণ্য অবিকল নকল তৈরির অভিযোগ পাওয়া যায় বলে জানানো হয়েছে। অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
