নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণকারীদের প্রতি মসিক প্রশাসকের বার্তা

নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণকারীদের প্রতি মসিক প্রশাসকের বার্তা

ফন্ট সাইজ:

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ রুকুনোজ্জামান রোকন বলেছেন, যারা নিয়ম ভেঙে বিধি-বিধান না মেনে সিটিতে বহুতল ভবন নির্মাণ করেছেন তাদেরকে বলবো নিজ দায়িত্বে ভুলগুলো সংশোধন করে নেন। তিনি বলেন, আমরা কারও ভবন ভাঙতে চাই না।

নগরের নাগরিকদের চলাচল ও পয়ঃনিষ্কাশনে কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। সোমবার সকালে নগরীর নতুন বাজার মোড়ে মিষ্টি কাননের ভবন ও টপটেন শপিং মার্কেটের মাঝে যথা নিয়মে ড্রেন নির্মাণ না করায় দুই ভবনের মালিকের সঙ্গে সরজমিন কথা বলেন সিটির প্রশাসক রোকন এবং মালিকদ্বয়। তারা তাদের ভুলের জন্য অনুতপ্ত। তারা তাদের নিজ দায়িত্বে যথা নিয়মে ড্রেন ও ভবন নির্মাণকাজ করবেন।

এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা সুমনা আল মজিদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রশাসক আরও বলেন, সিটির দীর্ঘদিনের সমস্যা মাত্র ২ মাসে সমাধান করা সম্ভব না। পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করে যাবো। একটি সুন্দর নগরী উপহার দিয়ে আমি একজন সেবক হিসেবে ধন্য হতে চাই।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন