দ্বিতীয় ইনিংসে এগোচ্ছে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে এগোচ্ছে বাংলাদেশ

ফন্ট সাইজ:

তৃতীয় দিন গতকাল ৩৮৬ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। একদম শেষ দিকে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭ রান তুললে ঘোষণা হয় দিনের। আজ শুরু চতুর্থ দিনের খেলা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বড় অবদান রাখতে পারেননি দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (৫) ও সাদমান ইসলাম (১০)। এখন ক্রিজে মুমিনুল হক (১২*) ও নাজমুল হোসেন শান্ত (১৫*)।

দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো না হলেও তৃতীয় উইকেটের জুটিতে ভিত গাড়ছেন মুমিনুল ও শান্ত। তাতে বাংলাদেশের লিড ৭৫ রানের। প্রথম ইনিংসে ৪১৩ রানের পুঁজি গড়ে টাইগাররা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন