তাড়াইলে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের তাড়াইলে গলায় লিচুর বিচি আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ভাওয়াল গ্রামে মর্মান্তিক এ শিশু-মৃত্যুর ঘটনাটি ঘটে। মারা যাওয়া শিশু ঋত্বিক সাহা ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে। সে পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণিতে পড়তো।

পারিবারিক সূত্র জানায়, রোববার সকাল ১১টার দিকে বাড়িতে বসে লিচু খাচ্ছিলো ঋত্বিক। অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। এ সময় সে চরম অস্বস্তিবোধ করতে থাকে। এক পর্যায়ে সে কান্নাকাটি শুরু করে। পরিবারের লোকজন দ্রুত তাকে নিয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেয়। বেলা ১টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন