হাটহাজারীতে ইজিপিপি খাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

হাটহাজারীতে ইজিপিপি খাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ফন্ট সাইজ:

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। এ সময় তার সঙ্গে ছিলেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার (প্রতিমন্ত্রীর পদমর্যাদা), চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গতকাল তারা খাল পরিদর্শনে যান।

কয়েকদিন আগে সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি) ইজিপিপি প্রকল্পের আওতায় এ খাল খনন কাজের উদ্বোধন করেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫-২০৩০ মেয়াদে দেশের ৬৩ জেলায় ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো- কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং পানি সংকট নিরসন।

এ প্রকল্পের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে হাটহাজারী পৌরসভা থেকে মেখল ইউনিয়নের ‘সুন্দরী ছড়া’ খাল পুনঃখনন (৫ কিলোমিটার) প্রকল্পের কাজ চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন