অ্যানথ্রাক্স, দেশজুড়ে রেড এলার্ট
Monday, 06 September 2010
Sample Image
স্টাফ রিপোর্টার: উৎসস্থল সিরাজগঞ্জের চিথুলিয়া থেকে আশপাশের জেলাগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স। সন্ধান মিলেছে সুদূর খুলনাতেও। আক্রান্ত গরু জবাই বা বিক্রি বন্ধে সরকারের নির্দেশনাও কেউ মানছেন না। ফলে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে গিয়ে সে সব গবাদিপশু বিক্রির কারণে রোগটি এখন দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করছে।
বিস্তারিত ...
 
চলে গেলেন কবি আবদুল মান্নান সৈয়দ
Monday, 06 September 2010
Sample Image
স্টাফ রিপোর্টার: নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেন আবদুল মান্নান সৈয়দ। দেশের অন্যতম প্রথাবিরোধী কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক ও সম্পাদক গতকাল  সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিস্তারিত ...
 
সর্বশেষ পরিপত্রে সোহেল তাজ দপ্তরবিহীন প্রতিমন্ত্রী
Monday, 06 September 2010
Sample Image
স্টাফ রিপোর্টার: নিজের অবস্থানেই অনড় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। সরকারের তালিকায় এখন তিনি দপ্তরবিহীন প্রতিমন্ত্রী। সর্বশেষ গত ২৪শে আগস্ট এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ তাকে দপ্তরবিহীন প্রতিমন্ত্রী হিসেবে ঘোষণা দেয়।
বিস্তারিত ...
 
আমি আবারও কাওরান বাজার যাবো
Monday, 06 September 2010
Sample Image
সুরেশ কুমার দাশ: এসব ঘটনায় আমি ভয় পাই না। কাওরান বাজারে আমি আবার যাবো। আমার চাকরিটাই ঝুঁকির। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে চিনি বিক্রির অপরাধে কাওরান বাজারের এক ব্যবসায়ীকে জরিমানা করায় ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন এক ঘণ্টা অবরুদ্ধ থাকার একদিন পর তার কার্যালয়ে বসে মানবজমিনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।
বিস্তারিত ...
 
বাড়ি বিক্রি করলেন দুই জেনারেল
Monday, 06 September 2010
মানবজমিন ডেস্ক: সাবেক দুই জেনারেল তাদের বাড়ি বিক্রি করে দিয়েছেন। তারা হলেন- জেনারেল (অবসরপ্রাপ্ত) হুসেইন মুহম্মদ এরশাদ ও জেনারেল (অবসরপ্রাপ্ত) নূরুল ইসলাম শিশু।
বিস্তারিত ...
 
অস্ত্র আইনে শাওন অপরাধী: আইন প্রতিমন্ত্রী
Monday, 06 September 2010
স্টাফ রিপোর্টার: আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অস্ত্র আইনে সংসদ সদস্য নুরুন্নবী  চৌধুরী শাওন অপরাধী। কারণ একজনের লাইসেন্স করা অস্ত্র অন্য কারও কাছে রেখে যাওয়া যায় না।
বিস্তারিত ...
 
২৫৪ পৌরসভায় ডিসেম্বরে নির্বাচন
Monday, 06 September 2010
হাসান শাফিঈ: আগামী ডিসেম্বরেই মেয়াদ উত্তীর্ণ ২৫৪ পৌরসভায় নির্বাচন আয়োজন করার পথে হাঁটছে নির্বাচন কমিশন। এজন্য আগামী মাসেই  ঘোষিত হতে পারে এ নির্বাচনের তফসিল!
বিস্তারিত ...
 
পবিত্র লাইলাতুল কদর আজ
Monday, 06 September 2010
স্টাফ রিপোর্টার: হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর আজ। মহিমান্বিত এই রজনীতে মহান আল্লাহতায়ালা পবিত্র  কোরআন অবতীর্ণ করেন। হেরা গুহায় ধ্যানরত রাসূলে খোদা (স.)-র কাছে প্রথম পৌঁছান মুক্তির বাণী ‘ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক’।
বিস্তারিত ...
 
নভেম্বরের পর রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হবে না
Monday, 06 September 2010
স্টাফ রিপোর্টার: আগামী নভেম্বরের পর রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হবে না। তিন-চারটি সভা করেই মামলা প্রত্যাহারের সুপারিশ সংক্রান্ত প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হবে।
বিস্তারিত ...
 
আওয়ামী লীগ এখনও বাকশালের আদর্শ ও চেতনা ধারণ করে: হানিফ
Monday, 06 September 2010
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, নতুন করে বাকশালে ফেরার কোন সম্ভাবনা না থাকলেও আওয়ামী লীগ এখনও বাকশালের আদর্শ ও চেতনা ধারণ করে।
বিস্তারিত ...
 
<< শুরু < আগে 1 2 3 4 5 6 7 8 9 10 পরে > শেষ >>

ফলাফল 1 - 17 মোট 1483




 

সর্বশেষ খবর

অনলাইনে কে

এই মুহূর্তে আমাদের সাথে 256 জন অতিথি অনলাইন আছেন।