ফ্রিদা-দেবের বিয়ে
Thursday, 27 May 2010
বিনোদন ডেস্ক: অবশেষে প্রেমের সফল পরিণতি ঘটাতে যাচ্ছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর দুই তারকা ফ্রিদা পিন্টু ও দেব প্যাটেল। অর্থাৎ এ জুটি বিয়ে করতে যাচ্ছেন। ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবি থেকেই তাদের পরিচয় এবং প্রেম। ভালই চলছিল। বয়সে ছোট হওয়ায় প্রথমে দেবের সঙ্গে সম্পর্ক মেনে নিতে আপত্তি জানায় ফ্রিদার বাবা-মা।
কিন্তু ফ্রিদার জোরাজুরিতে তাদের প্রেম মেনে নিতে বাধ্য হন তারা। লন্ডন প্রবাসী ফ্রিদা ও দেবের পরিবার এ দু’জনকে শিগগিরই একজোট করার সিদ্ধান্ত নিয়েছে। আর এর অংশ হিসেবে আংটি বদলের কাজটিও এ মাসের শেষ নাগাদ করতে চান বলে দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। এদিকে দেব আপাতত কোন ছবিতে অভিনয় না করলেও ফ্রিদা ইতিমধ্যে হলিউডে পরিচিত মুখ হয়ে উঠছেন। গত মাসে হলিউডের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। হলিউডের বিভিন্ন আয়োজনে তিনি এতটাই সরব হয়ে উঠেছিলেন যে, বিশ্বের জনপ্রিয় সিরিয়াল ছবি জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতেও তিনি হলিউডের অনেক বড় বড় নায়িকাকে টেক্কা দিয়ে নায়িকা হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি বাদ পড়েন।

 
< পূর্বে   পরে >




 

সর্বশেষ খবর