| রক্তাক্ত সেই সিঁড়িতে গোলাপ ছিটিয়ে দিলেন দুই বোন |
| Monday, 16 August 2010 | |
|
স্টাফ রিপোর্টার: পিতার রক্তস্নাত সেই সিঁড়িতে গোলাপের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। গোলাপ ছিটিয়ে স্মরণ করেছেন কলঙ্কজনক ১৫ই আগস্টের ঘটনায় শাহাদাতবরণকারী মা, ভাই, ভাবী আর পরিবারের পৃষ্ঠা ১৭ কলাম ৬
অন্য সদস্যদের। গতকাল সকালে শোক দিবসের শুরুতে পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে যান ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। যে বাড়ির দোতলার সিঁড়িতে ঘাতকের বুলেটে প্রাণ হারান বঙ্গবন্ধু। যে সিঁড়িতে বঙ্গবন্ধুর বুলেটবিদ্ধ লাশ পড়েছিল সেখানে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেন দুই বোন। তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী ওই বাসার একটি কক্ষে বসে কোরআন তেলাওয়াত করেন। পরে তারা যান বনানী কবরস্থানে। সেখানে মা, ভাই, ভাইয়ের স্ত্রীসহ ১৫ই আগস্ট নিহতদের সারিবদ্ধ কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন প্রধানমন্ত্রী ও তার ছোট বোন। সেখানেও তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফাতেয়া পাঠ করেন। |
| < পূর্বে | পরে > |
|---|
