|
মান্যতার আইটেম গান নিয়ে লজ্জিত নন সঞ্জয় |
|
Monday, 16 August 2010 |
|
বিনোদন ডেস্ক: বলিউডের শক্তিশালী অভিনেতা সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা বিয়ের আগে প্রকাশ ঝা পরিচালিত ‘গঙ্গাজল’ নামের একটি অ্যাকশন ছবির আইটেম গানে অংশ নিয়েছিলেন। আইটেম গার্ল হিসেবে সেই গানটিতে ব্যাপক খোলামেলাভাবে পর্দায় হাজির হয়েছিলেন তিনি। সঞ্জয়ের সঙ্গে বিয়ের পর অবশ্য মিডিয়াকে বিদায় জানান মান্যতা।
কিন্তু সমপ্রতি অভিযোগ উঠেছে, সঞ্জয় দত্ত নাকি স্ত্রীর সেই গানে লজ্জা অনুভব করছেন। শুধু তাই নয়, তিনি নাকি পরিচালক প্রকাশ ঝাকে বলেছেন ‘গঙ্গাজল’ ছবি থেকে সেই আইটেম গানটি সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে। কিন্তু এ অভিযোগ একদমই অস্বীকার করেছেন সঞ্জয়। বর্তমানে সঞ্জয় ছবির কাজে অবস্থান করছেন ওমান। সেখান থেকেই তিনি জানিয়েছেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মান্যতার গান নিয়ে আমি মোটেও লজ্জিত নই। সে আমাকে ভালবাসে এবং আমি তার পছন্দকে শ্রদ্ধা করি। আর প্রকাশ ঝা একজন বিচক্ষণ পরিচালক। তাকে এরকম কথা বলার প্রশ্নই আসে না। আর সেই গানটি কিন্তু ছবির অন্যতম একটি আকর্ষণ। কাহিনীর প্রয়োজনেই সেই গানটি করেছেন পরিচালক। আমি বলবো, মান্যতা এবং প্রকাশের সঙ্গে আমার একটি খারাপ সম্পর্ক সৃষ্টির জন্যই এসব কুৎসা রটাচ্ছে কেউ। তবে সে কখনোই সফল হবে না। কারণ, মান্যতা এবং প্রকাশ জানেন আমি কি বলতে পারি।
|