এটিএন বাংলায় মিজান মেধাবী দেশের মুখ আজ
Monday, 16 August 2010
বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের (বিইওএল) স্বনামধন্য ব্র্যান্ড মিজান সুপার রিফাইন্ড পাম অলিন প্রযোজিত এবং নাট্যকার আবুল হায়াত পরিচালিত প্রামাণ্য ম্যাগাজিন অনুষ্ঠান ‘মিজান মেধাবী দেশের মুখ’-এর দ্বিতীয় পর্ব আজ রাত ৯-২০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী বিপাশা হায়াত।
 ‘মিজান মেধাবী দেশের মুখ’ এবারের এসএসসি পরীক্ষায় সারাদেশের জিপিএ-৫ প্রাপ্ত সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের সরাসরি অংশগ্রহণে নির্মিত। ‘মিজান মেধাবী দেশের মুখ’-এর আজকের পর্বে দেখা যাবে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন মালিপাড়া গ্রামের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র হেলাল সরদারের জীবন সংগ্রামের কাহিনী।

 
< পূর্বে   পরে >




 

সর্বশেষ খবর