| কলকাতার সিটি সেন্টারে দুই দিন |
| Monday, 16 August 2010 | |
|
স্টাফ রিপোর্টার: কলকাতার সিটি সেন্টারে পরপর দুই দিন সময় কাটাতে হয়েছে লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিমকে। উদ্দেশ্য একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেয়া। বিজ্ঞাপনটি তিব্বত লিপজিলের। বানাচ্ছেন মুম্বাইর নির্মাতা সৌনক দে। বিজ্ঞাপনচিত্রের স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী কলকাতার সিটি সেন্টারেই শুটিং হলো এটির।
শুটিং হয়েছে গত ৯ ও ১০ই আগস্ট। বিজ্ঞাপনচিত্রের প্রধান মডেল মিম। তার সঙ্গে সহমডেল হিসেবে কাজ করেছেন কলকাতার স্থানীয় কিছু মডেল। বিজ্ঞাপনচিত্রটির জিঙ্গেল করেছে মুম্বইর একটি প্রফেশনাল মিউজিক ট্রুপ। শুটিং শেষে এখন বিজ্ঞাপনচিত্রটির সম্পাদনার কাজ চলছে। আগামী মাস থেকে বিভিন্ন চ্যানেলে এর প্রচার শুরু হবে। এদিকে ঈদে এক ডজন নাটকে অভিনয় করছেন মিম। আর এ কারণে কলকাতায় বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ করে পরদিনই দেশে ফিরে আসেন তিনি। |
| < পূর্বে | পরে > |
|---|
