|
Monday, 16 August 2010 |
|
স্টাফ রিপোর্টার: যেদিন থেকে চলচ্চিত্রের সঙ্গে নিজেকে জড়িয়েছি, ঠিক সেদিন থেকেই জটিলতার সঙ্গে ওঠাবসা করা আমার অভ্যাস হয়ে গেছে। তাই তো বর্তমানের এই ঘটে যাওয়া বিষয়-আশয়কে আমি কোনরকম জটিলতা মনে করি না। যদিও কানে আসে, অনেকেই বিষয়টিকে জটিলতর করতে উঠেপড়ে লাগে; তবু আমি তাদের সঙ্গে সর্বদাই নীরব থাকি।
সেই দিন কি আছে, দিন তো বদলে গেছে অনেক আগেই। আবার এটাও বুঝি এই দিনও বদলাবে। আর এ জন্যেই তাদের সঙ্গে আমার এই নীরব আচরণ। আমি বিশ্বাস করি, নীরব থাকলে ভাল না হোক ক্ষতির সম্ভাবনা খুব কম। শাকিব খানের এমন কথায় স্পষ্ট বোঝা যায়, প্রতিদিনের নানা জটিলতার মাঝে থাকতে থাকতে বর্তমানের কোনরকম জটিলতাই ছুঁতে পারছে না তাকে। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমানের দর্শক পছন্দের শীর্ষস্থানীয়। কিন্তু সমপ্রতি অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন আবার মিলে যাওয়ার বিষয়টি নিয়ে বেশ ভুগেছেন শাকিব। এই সম্পর্কে তিনি বলেন, আমার এই বর্তমান জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য ইতিমধ্যেই বেশ রাজনীতি চলছে বিভিন্ন মহলে। চলচ্চিত্র এবং আশপাশের অনেকেই আমার পিছু লেগেছে। আমার গোপন জায়গাগুলোতে আঘাত চলছে। কিন্তু আমি আছি, থাকবো, ইনশাআল্লাহ। এর আগে প্রযোজক পরিবেশক সমিতি শাকিব খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। আবার শাকিবের মিষ্টি হাসিতে সে নিষেধাজ্ঞা প্রত্যাহারও করে তারা। এরপর শাকিবের সঙ্গে অপু বিশ্বাসকে নিয়ে অনেকেই ছবি নির্মাণ করতে না চাইলে শাকিব তাদের বাধা দেননি। বরং অন্য নায়িকা মীম, বিন্দু, শখ, তিন্নির সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন। কিন্তু অপু বিশ্বাসকে শাকিবের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইলে কিছুতেই মানেননি শাকিব। সমপ্রতি অপুকে নিয়ে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, এটি ছিল আমার সঙ্গে একটি গেইম। আমি প্রথমে বুঝতে পারিনি। কিন্তু এখন আমার কাছে সব পরিষ্কার। একটি মহল আমার বিরুদ্ধে এগুলো করাচ্ছে। কিন্তু আমি সব জটিলতা কাটিয়ে উঠেছি।
|