|
খুলনায় সাংবাদিকের গলিত লাশ উদ্ধার |
|
Saturday, 14 August 2010 |
|
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: নগরীর দৌলতপুর থানার আড়ংঘাটা সরদার ডাঙ্গার বাসিন্দা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির খুলনা প্রতিনিধি ও ব্যুরো প্রধান এমএ হাসান ওরফে হাসান ঢালীর গলিত লাশ গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল ময়নাতদন্ত শেষে হাসানের লাশ খুলনায় এনে দাফন করা হয়।
দৌলতপুর থানার ওসি ফখরুল ইসলাম জানান, হাসান নিখোঁজ হওয়ার পর বুধবার তার স্ত্রী ঝর্ণা দৌলতপুর থানায় একটি জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, অন্য তিনজনসহ হাসান সমপ্রতি খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। তারপর থেকে হাসানের আর কোন খোঁজ পাওয়া যায়নি। ওসি আরও জানান, হাসান ঢালী দৌলতপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় দু’টি মামলা রয়েছে।
|