|
রমজানে বাংলাদেশ টেলিভিশনে প্রতিদিন ‘মসজিদের ইতিকথা’ |
|
Thursday, 12 August 2010 |
|
বিশ্বজুড়ে ইসলামের প্রসারের সঙ্গে মসজিদ স্থাপত্যের উদ্ভব ও বিকাশ নিয়ে ধারাবাহিক তথ্যচিত্র মসজিদের ইতিকথা নির্মাণ করেছেন স্থপতি, লেখক ও নির্মাতা শাকুর মজিদ।
সৌদি আরব, মিশর, সিরিয়া, স্পেন, ইরাক, তুরস্ক, চীন, মালয়েশিয়া ও বাংলাদেশের মসজিদের ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্যশৈলী নিয়ে ৩০টি পর্ব সাজানো হয়েছে। বাংলালিংকের সৌজন্যে ভিউ ফাইন্ডার প্রযোজিত এ ধারাবাহিক তথ্যচিত্র বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত। ৫ মিনিট ব্যাপ্তির এ ধারাবাহিক তথ্যচিত্র প্রতিদিন মাগরিবের আজানের ঠিক আগে প্রচার হবে। ধারাভাষ্যে জায়েদ ইকবাল ও মাহিদুল ইসলাম, সম্পাদনায় সিরাজুল ইসলাম, গবেষণা, গ্রন্থনা ও পরিচালনা করেছেন শাকুর মজিদ। বিজ্ঞপ্তি
|