সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে ২১ দিন ওষুধ সরবরাহ বন্ধ
Monday, 09 August 2010
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টোরকিপারকে অন্যত্র বদলির জের ধরে অফিসের ওষুধের স্টোর দীর্র্ঘ ২১ দিন যাবৎ সিলগালা করে রাখা হয়েছে। এ কারণে সিভিল সার্জন অফিস থেকে সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সরকারি হাসপাতাল ও কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীরা বিনামূল্যে ওষুধ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

গত ১৮ই জুলাই সিভিল সার্জন নূরুল ইসলাম তালুকদার আকস্মিকভাবে কোন কারণ উল্লেখ না করে স্টোরকিপার হাবিবুর রহমানকে সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বদলি করে। ওই বদলির আদেশ  অযৌক্তিক এবং অনিয়মতান্ত্রিক দাবি করে স্টোরকিপার হাবিবুর রহমান হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন এবং সেই সঙ্গে তিনি সিভিল সার্জন অফিসের ওষুধের স্টোর সিলগালা করে চাবি নিয়ে চলে যান।
১৫ সপ্তাহ বন্ধ থাকার পর সিভিল সার্জন স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে জেলা প্রশাসকের একজন, পুলিশ সুপারের একজন প্রতিনিধিসহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: ওসমান গনি শামীমকে সভাপতি করে ৫ সদস্যবিশিষ্ট একটি ইনভেনটিভ কমিটি গঠন করেন। কমিটিকে স্টোরের তালা খোলা এবং নতুন স্টোরকিপারকে দায়িত্ব বুঝে দেয়ার ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেয়া হয়। কমিটির সভাপতি ডা: শামীম ওসমানের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গত ২রা আগস্ট সিভিল সার্জন অফিসে গিয়ে স্টোরের তালা খোলার উদ্যোগ নেন।

 
< পূর্বে   পরে >




 

সর্বশেষ খবর