|
নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের অনুদান |
|
Saturday, 24 July 2010 |
|
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে: নোয়াখালীর অশ্বদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মাইনউদ্দিন হাজী কল্যাণ ট্রাস্ট ২০১০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীতে উত্তীর্ণদের মাঝে ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে। এ উপলক্ষে গতকাল শিক্ষক শেখ মো. সফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সভাপতি ক্রীড়া লেখক মোজাম্মেল হায়দার চৌধুরী।
বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারি আবুল আহসান, এডভোকেট শহীদ উল্যাহ, এডভোকেট মোহাম্মদ গোলাম রব্বানী, প্রকৌশলী হুমায়ুন কবির, মানবজমিনের নোয়াখালীস্থ স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, হারুনুর রশিদ, জাপা সদর থানা সভপতি আমির হোসেন কিরণ, নিজাম উদ্দিন নাজাত ও সাবেক চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।
|