সুন্দরবনে পুলিশ জলদস্যু বন্দুকযুদ্ধ গুলিবিদ্ধ, অস্ত্র ও হরিণের চামড়া উদ্ধার
Tuesday, 13 July 2010
সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনে জলদস্যুদের সঙ্গে পুলিশের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় দু’ পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গুলিতে বড় ভাই বাহিনীর চার সদস্য গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, গুলি ও হরিণের চামড়া উদ্ধার করেছে। রোববার সন্ধ্যায় সুন্দরবনের গহিনে মরাকুল্লে এলাকায় এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশ সুন্দরবনের মামুন্দা নদীর মরাকুল্লে এলাকায় পৌঁছামাত্রই বড় ভাই জয়নাল বাহিনীর সদস্যরা ট্রলার থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায় তাদের লক্ষ্য করে। শুরু হয় দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশ ২০ রাউন্ড ও জলদস্যুরা শতাধিক রাউন্ড গুলি চালায়। গুলিতে চার জলদস্যু আহত হয়। পুলিশের গুলির মুখে টিকতে না পেরে জলদস্যুরা আহত সঙ্গীদের নিয়ে গহিন বনের ভেতরে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, গুলি, হরিণের চামড়া ও একটি ট্রলার উদ্ধার করে।

 
< পূর্বে   পরে >




 

সর্বশেষ খবর