কুলাউড়া রাবার বাগানে চৌকিদার হত্যা, আটক ৩
Sunday, 27 June 2010
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া রাবার বাগানের চৌকিদার সুফিয়ান মিয়া (৩৯)কে কুপিয়ে হত্যা ঘটনায় সন্দেহজনক ৩ জনকে শুক্রবার আটক করেছে পুলিশ। তবে আটককৃতদের কাছ থেকে কোন ক্লু উদঘাটন করা সম্ভব হয়নি। গত ২৩শে ফেব্রুয়ারি হিঙ্গাজিয়া রাবার বাগানের চৌকিদার ও টিলাগাঁও ইউনিয়নের আখাই মিয়ার পুত্র সুফিয়ান মিয়ার লাশ ইউনিয়নের ডরিতাজপুর যাওয়ার রাস্তায়
পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন কুলাউড়া থানা পুলিশকে অবহিত করে। কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত সুফিয়ান মিয়ার বাবা আখাই মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা করেন। ওইদিন রাতেই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হিঙ্গাজিয়া রাবার বাগানের অপর চৌকিদার ও ডরিতাজপুর গ্রামের হাবিব উল্লাহর পুত্র সোহরাব (৪৫)কে আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে গত শুক্রবার রাতে টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের রইছ আলীর পুত্র দরবেশ আলী (২৫) এবং আরফান আলীর পুত্র বাবুল মিয়া (২৬)কে আটক করা হয়।

 
< পূর্বে   পরে >




 

সর্বশেষ খবর