চ্যানেল আইতে আজ থেকে চৈতা পাগল
Saturday, 12 June 2010
মাহফুজ আহমেদ একজন জনপ্রিয় অভিনেতা এবং একজন সফল নির্মাতা। তিনি এবার চ্যানেল আই’র দর্শকদের জন্য নির্মাণ করলেন ভিন্নমাত্রার গল্প অবলম্বনে ধারাবাহিক নাটক ‘চৈতা পাগল’। এই সিরিয়ালটির একটি স্মৃতিচারণমূলক পর্ব প্রচার হয় ৬ই জুন। মূল পর্বের প্রচার শুরু হবে আজ থেকে প্রতি শনি ও রোববার রাত ৭.৫০ মিনিটে।
নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নির্মিত এ ধারাবাহিকটি লিখেছেন বৃন্দাবন দাস। মুন্সীগঞ্জের পদ্মার পাড়ে নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন জয়া আহসান, মাহফুজ আহমেদ, বাঁধন, রওনক হাসান, সোহেল খান, মৌসুমী বিশ্বাস, লুৎফর রহমান জর্জ, সিদ্দিকুর রহমান, মাহমুদুল মিঠু, মনিরা মিঠু, আব্দুলাহ রানা, মাজনুন মিজান, শুভ্র, মিশো, আরফান, রিফাত চৌধুরীস প্রমুখ।

 
< পূর্বে   পরে >




 

সর্বশেষ খবর