|
Thursday, 10 June 2010 |
|
স্টাফ রিপোর্টার, যশোর থেকে: র্যাব পরিচয়ে একটি বাড়িতে পরিবারের ৭ জনকে অজ্ঞান করে প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তাদেরকে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শহরের খোলাডাঙ্গা রেল লাইনের পাশে। হাসপাতালে ভর্তিরা হলো গন্দের আলী ( ৫০), তার স্ত্রী ফাতেমা (৪০), মেয়ে আসমা (১৫), মরিয়ম (১৩), পারুল (২১), আনিছুর (৩০) ও এক আত্মীয় খাদেম (৬০)।
গন্দের আলী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় র্যাব পরিচয় দিয়ে তার বাড়িতে এক ব্যক্তি প্রবেশ করে। ওই ব্যক্তি জানান, রাতের একটি ট্রেনে তাদের অভিযান আছে। সেজন্য তার বাড়িতে কিছু সময় থাকতে হবে। এরপর ওই ব্যক্তি সেপ্র জাতীয় ওষুধ দিয়ে বাড়ির সকলকে অজ্ঞান করে নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, কাপড়সহ প্রায় ২ লাখ টাকার মালামালু লুট করে চম্পট দেয়।
|