|
Saturday, 04 September 2010 |
|
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: গাজীপুরের একটি স্টিল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছে ২ জন। অন্যদিকে আগুন আতংকে টঙ্গীর একটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বের হতে গিয়ে আহত হয়েছে ২০ জন। পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ সূত্রে জানা যায়, জেলার শ্রীপুর উপজেলার বৈরগিচালা এলাকায় অবস্থিত ফ্যাক্টরিতে গতকাল দমকল কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় দুপুর ২টার আগুন নেভাতে সক্ষম হয়। |
|
বিস্তারিত ...
|
|
|
Saturday, 04 September 2010 |
|
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ইডেন কলেজের অনার্স শেষ বর্ষের রসায়ন বিভাগের ছাত্রী সাজিয়া নূর মিতা হত্যা কাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের কাছে আটক চাচাতো ভাই সামছুর রহমান জনি, চাচাতো বোন স্কুলছাত্রী শ্রাবণী আক্তার, শিক্ষক আনোয়ার হোসেন মনি ও বন্ধু জগলুসহ ৫ জন পুলিশের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। |
|
বিস্তারিত ...
|
|
|
Saturday, 04 September 2010 |
|
জাবি প্রতিনিধি: আমরাও মানুষ, আমাদেরও ঈদ আছে। ঈদের আগেই বাকি টাকা পরিশোধ করুন। দয়া করুন। চলতি বাকি ৫২,৩২৫ টাকা, মোট বাকি ১,৩৫,৫০০ টাকা। এভাবেই দোকানের সামনে পোস্টার টানিয়েছেন জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার দোকানদার মাহবুবুর রহমান। চলতি বছরে তার দোকানে ছাত্রছাত্রীদের বকেয়া বায়ান্ন হাজার টাকা। |
|
বিস্তারিত ...
|
|
|
Friday, 03 September 2010 |
|
স্টাফ রিপোর্টার: রাজধানীর পূর্ব নাখালপাড়া থেকে অপহরণ হওয়া মাহমুদ হোসেন খান অমির সন্ধান মিলেছে। অমির বাবা যুবলীগ নেতা মোক্তার হোসেন খান জানান, দুদিন সংজ্ঞাহীন থাকার পর অমির জ্ঞান ফিরলে সে বগুড়ায় তার খালার বাড়িতে যোগাযোগ করে। তাকে বাসায় নিয়ে যায় আত্মীয়রা। অমিকে ঢাকায় আনার জন্য বগুড়ায় লোক পাঠানো হয়েছে। |
|
বিস্তারিত ...
|
|
|
Friday, 03 September 2010 |
|
স্টাফ রিপোর্টার: ঈদকে ঘিরে ব্যবসায়ীদের সিন্ডিকেট ঠেকাতে মাঠে নেমেছে গোয়েন্দারা। চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর রয়েছে তাদের। এছাড়া কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিবি। ঈদের আগে এক ধরনের অসাধু ব্যবসায়ী পণ্যের মজুত বাড়িয়ে বেশি লাভ করার চেষ্টা করছে। |
|
বিস্তারিত ...
|
|
|
|
<< শুরু < আগে 1 2 3 4 5 6 7 8 9 10 পরে > শেষ >>
|
| ফলাফল 1 - 9 মোট 633 |