মানবজমিন ডেস্ক: কোন দম্পতি যদি মেয়ে সন্তানের প্রত্যাশী হন তাহলে মাকে কলা খাওয়া বন্ধ করার সঙ্গে সাথে লবণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে আর রাতে দু’জনকেই এক সঙ্গে ঘুমাতে যেতে হবে।
মানবজমিন ডেস্ক: ইরানের শাকিনা মোহাম্মদ আশতিয়ানির শাস্তি লাঘব করা হয়নি বরং বাড়ানো হয়েছে। মাথায় স্কার্ফ না পরে ছবি তোলার অপরাধে তাকে বাড়তি শাস্তি হিসেবে ৯৯টি দোররা মারার নির্দেশ দেয়া হয়েছে।
মানবজমিন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ২২তম সন্তানের পিতা হতে যাচ্ছেন। বাগদত্তার গর্ভেই তার অনাগত সন্তান বেড়ে উঠছে বলে ইলাঙ্গা পত্রিকা এক রিপোর্টে জানিয়েছে।
মানবজমিন ডেস্ক: পাকিস্তানকে বাঁচাতে ফরাসি বিপ্লবের মতো একটি বিপ্লব জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মুত্তাইহাদা কওমি মুভমেন্ট (এমকিউএম) প্রধান। দলটির নেতা বর্তমানে লন্ডনে নির্বাসনে রয়েছেন।
মানবজমিন ডেস্ক: যেমনটি ভাবা হয়েছিল তেমন কোন চমকই রাখেননি শশী থারুর। বরং বলা চলে চমক না রেখেই উল্টো সবাইকে চমকে দিয়েছেন তিনি। শুক্রবার নয়াদিল্লির একটি পাঁচ তারকা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন ভারতের সাবেক এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মানবজমিন ডেস্ক: পবিত্র জমজম কুয়ার পানি পরিশুদ্ধ করতে সৌদি আরবে ৭০ কোটি রিয়াল খরচে নির্মাণ করা হয়েছে একটি পরিশোধন প্লান্ট। সেখান থেকে প্রতিদিন ৫০ লাখ লিটার পানি পরিশুদ্ধ করা হবে।